🚧 এই ওয়েবসাইটটি অস্থায়ী সংস্করণ — শীঘ্রই আরও উন্নত ডিজাইনে আপডেট করা হবে।
প্রসপেক্টাস — ২০২৬

দারুল মানারাত ক্যাডেট মাদ্রাসা

প্লে থেকে ষষ্ঠ শ্রেণি (পর্যায়ক্রমে দাখিল (এসএসসি) ও আলিম (এইচএসসি) পর্যন্ত)

"আখিরাতের সফলতা এবং দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সন্তানের জন্য একটি পূর্ণাঙ্গ শিক্ষার সুযোগ।"

ভর্তি সংক্রান্ত যোগাযোগ করুন

প্রতিষ্ঠান পরিচিতি

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

দারুল মানারাত ক্যাডেট মাদ্রাসা একটি দ্বীন ও সাধারণ শিক্ষার সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আখিরাতমুখী জীবনের জন্য প্রস্তুত করা হয়। পাশাপাশি দুনিয়ার প্রয়োজনীয় সাধারণ শিক্ষা ও আধুনিক প্রযুক্তির দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী, নৈতিক এবং যোগ্য ব্যক্তিত্বে পরিণত করা হয়।

দারুল মানারাত শুধুমাত্র একটি শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি একটি আদর্শ মানুষ তৈরির কর্মশালা। আমরা বিশ্বাস করি, ইসলামের মৌলিক জ্ঞানের ভিত্তিতে আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতাগুলো অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জীবনে আখিরাতের সফলতার পাশাপাশি দুনিয়ার চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করতে পারে।

শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদান

শ্রেণিকক্ষে শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে পাঠদান

কেন আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন?

আমাদের বৈশিষ্ট্য ও শিক্ষা কার্যক্রম

বাধ্যতামূলক কুরআন মাজিদ তিলাওয়াত প্রশিক্ষণ

  • কুরআনুল কারিম তাজবিদসহ সহিহ নাযেরা তিলাওয়াত প্রশিক্ষণ।
  • সকল শিক্ষার্থীর নূন্যতম ৫ পারা হিফজ করা বাধ্যতামূলক।

বাধ্যতামূলক দ্বীন শিক্ষা

  • কুরআন মাজিদ অনুবাদ ও তাফসির, দারসুল আহাদিস।
  • আরবি ভাষা, আকিদা, ফিকহ শিক্ষা।
  • রাসূলুল্লাহ (সা.) ও আসহাবে রাসুল (রা.)-এর জীবনচরিত এবং ইসলামের ঐতিহাসিক ঘটনাবলির ওপর বিশেষ পাঠদান।

বাধ্যতামূলক জেনারেল শিক্ষা

  • ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার টেকনোলজি।
  • পরবর্তীতে সরকারি দাখিল (এসএসসি) ও আলিম (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

প্রশিক্ষণ ও অনুশীলন

  • নিয়মিত ইবাদত, দৈনন্দিন মাসআলা-মাসায়েল, আদব, আখলাক চর্চা ও দাওয়াহ প্রশিক্ষণ।
  • সকল শ্রেণিতে কম্পিউটার, স্পোকেন ইংলিশ, হাতের লিখা, আলোচনা (ওয়াজ) প্রশিক্ষণ।

আন্তরিক পরিবেশ

  • সম্মানিত অভিভাবকগণের জন্য নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সভার আয়োজন।
  • ছাত্র-ছাত্রীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন।
  • সম্পূর্ণ ইসলামী আদর্শে গড়া, শারীরিক শাস্তিমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ।
  • শিক্ষার মানোন্নয়নে নিয়মিত কাউন্সেলিং, সাপ্তাহিক রিপোর্টিং ও মনিটরিং।

বিশেষ বৈশিষ্ট্যসমূহ

  • সিসিটিভি মনিটরিং ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস।
  • ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা হয় — প্রাইভেট শিক্ষক রাখতে হয় না।
  • পঞ্চম শ্রেণি থেকে বালক-বালিকা সম্পূর্ণ পৃথক।
  • প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা ফাইল এবং পর্যবেক্ষণ নথি।

ভর্তি প্রক্রিয়া

যেভাবে আপনার সন্তানকে ভর্তি করাবেন

  • ১. ভর্তির শ্রেণি

    • প্লে (বয়স: ৩+) থেকে ৬ষ্ঠ শ্রেণি।
    • পর্যায়ক্রমে এসএসসি/দাখিল পর্যন্ত।
  • ২. ভর্তি পরীক্ষার আবেদন

    • মাদ্রাসার নির্ধারিত ভর্তির আবেদন ফরমে সরাসরি বা অনলাইনে আবেদন করা।
    • মাদ্রাসা অফিসে পরীক্ষার নির্ধারিত ফি ১০০/- প্রদান করে রেজিস্ট্রেশন নম্বর ও প্রবেশপত্র সংগ্রহ।
    • প্রবেশপত্রে নির্ধারিত তারিখে লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ (প্লে থেকে ষষ্ঠ শ্রেণি) — পূর্বের শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে।
    • অভিভাবকদের সাথে সাক্ষাৎকার এবং ভর্তি নিশ্চিত করা।
  • ৩. ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

    • ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
    • পাসপোর্ট সাইজের ১টি রঙিন ছবি।
    • পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ভর্তি বিজ্ঞপ্তি — শিক্ষাবর্ষ ২০২৬

ভর্তি চলছে — শিক্ষাবর্ষ ২০২৬ প্লে থেকে ষষ্ঠ শ্রেণি — ভর্তি চলছে

ভর্তি ফি ও অন্যান্য

ভর্তির আবেদন ফরম ফি: বিনামূল্যে বিতরণ!  |  ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি: ১০০/-

ক্র. শ্রেণি ভর্তি ফি উপকরণ ও অন্যান্য ফি মাসিক
০১ প্লে ও ৪র্থ শ্রেণি ৫,০০০/- ১০,০০০/- ২,৫০০/-
০২ ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি ৬,০০০/- ১২,০০০/- ৩,০০০/-
০৩ ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি ৮,০০০/- ১৫,০০০/- ৩,৫০০/-

দুই সেট মাদ্রাসা ড্রেস, ব্যাগসহ সকল শিক্ষা উপকরণ মাদ্রাসা থেকে প্রদান করা হয়।

ভর্তি চলছে — দারুল মানারাত ক্যাডেট মাদ্রাসা

যোগাযোগ করুন

আমরা আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করছি

দারুল মানারাত ক্যাডেট মাদ্রাসা

ঠিকানা:আটি পাঁচদোনা স্কুল সংলগ্ন, আটি বাজার, কেরাণীগঞ্জ, ঢাকা।
মোবাইল:০১৮১৯১৪৭৪০৯
ই-মেইল:darulmanarat@gmail.com
ওয়েবসাইট:dmanarat.com

আসুন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই দারুল মানারাত ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করুন।

আল্লাহ আমাদের প্রচেষ্টায় বরকত দিন। আমিন।